নিজস্ব প্রতিবেদক | ০৯:০৬ পিএম, ২০২৩-০৯-১২
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আলোকে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে "অংশীজনের সভা" আজ মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তাকুলদার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার মহোদয় প্রধান অতিথি হিসেবে এ সভায় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন । এছাড়া সভায় রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের মান ও দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, উন্নত-সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাই স্বচ্ছতাভাবে দায়িত্ব পালন করলে এই স্বপ্ন পূরণ করা সম্ভব। তিনি আরও বলেন, সুশাসন ও মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সংকট রয়েছে তা অচিরেই কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ বিকল্প ফোকাল পয়েন্ট ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার জনাব শাহেদ আনোয়ার।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited